আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    এবার ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার ভোরে তীব্র কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। কম্পনের তীব্রতায় ঘর-বাড়ি ভেঙে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ভূমিকম্পের পরই সুনামির সতর্কতাও জারি করা হয়। আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন অনেকে। তবে, কয়েক ঘণ্টার মধ্যেই সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে সুলাওয়েসি ও মালুকা  দ্বীপের মাঝে মলুক্কা সাগরের ৩৫ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল টারনাট। উত্তর ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হয়। ঘটনায় মানাডো শহর সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়। একটি বড় বিল্ডিং ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় একজনের। আরও একজন আহত হন বলে খবর। এছাড়াও, বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে।









    akb tv news 

    02.04.2026

     

    3/related/default