নিজস্ব প্রতিনিধিঃ
জটিল ব্যাধি ক্যানসারে আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন
নেতানিয়াহু। প্রস্টেট ক্যানসারে আক্রান্ত তিনি।
ইতিমধ্যেই চিকিৎসাও চলছে। বার্ষিক মেডিক্যাল রিপোর্ট প্রকাশিত হওয়ার পরই ইজ়রায়েলের
প্রধানমন্ত্রী এই কথা স্বীকার করে নিয়েছেন। নেতানিয়াহু জানিয়েছেন, প্রসেস্ট
ক্যানসার ধরা পড়েছে তাঁর, তবে তা প্রাথমিক স্টেজে রয়েছে।প্রসঙ্গত, ২০২৪ সালে ইউরিনারি
ট্রাক্ট ইনফেকশনের কারণে নেতানিয়াহুর প্রস্টেটে অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর থেকেই রুটিন চেকআপ চলে। সেই সময় একটি ম্যালিগন্যান্ট
টিউমার ধরা পড়ে। এরপরই চিকিৎসা শুরু করা হয়। ৭৬ বছর বয়সী প্রধানমন্ত্রী নিজেই
জানিয়েছেন যে নির্দিষ্ট চিকিৎসায় ওই ‘সমস্যা’কে সমাধান করা হয়েছে। এখন আর তার চিহ্নও
নেই। নেতানিয়াহুর মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সুস্থ আছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে তাঁকে।
akb tv news
25.04.2026

