নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা
করার লক্ষে প্রার্থী এবং নির্বাচনী দায়িত্বে থাকা কার্যকর্তাদের নিয়ে শনিবার সাহা রাজধানীর
প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক একটি বৈঠক করেন। বৈঠকে এডিসি নির্বাচনের
ফলাফল, সংগঠনের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বৈঠকে
উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য,মন্ত্রী প্রনজিত সিংহ রায় ও প্রাক্তন
সাংসদ রেবতি ত্রিপুরা সহ আরও অনেকে। বৈঠকে মুখ্যমন্ত্রী নির্বাচনে দলের সাফল্য ও সীমাবদ্ধতা
তুলে ধরেন বলেন, জনগণের আস্থা অর্জনই দলের প্রধান শক্তি। তাই প্রত্যন্ত এলাকায় সংগঠনকে
আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি যেসব জায়গায় প্রত্যাশিত ফল আসেনি, সেখানে কারণ বিশ্লেষণ
করে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দও নিজেদের
অভিজ্ঞতা তুলে ধরেন এবং বিভিন্ন এলাকা ভিত্তিক সমস্যার কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন,
দলের লক্ষ্য শুধু নির্বাচন জেতা নয়, বরং রাজ্যের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। সেই লক্ষ্যে
সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
akb tv news
25.04.2026

