আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গুড ফ্রাইডে উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

     তেসরা এপ্রিল গুড ফ্রাইডে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা সারা দেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে এই বিশেষ শুক্রবার দিনটি পালন করে। এদিন বিভিন্ন চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সভা। আগরতলার সুপারি বাগানস্থিত সিটি ব্যাপটিস্ট চার্চেও গুড ফ্রাইডে উপলক্ষে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা। বহু খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত হয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেন। খ্রিস্টান ধর্মমতে, যীশুর ক্রুশবিদ্ধ হওয়া ও মৃত্যুর স্মরণে গুড ফ্রাইডে পালিত হয়। বিশ্বাস করা হয়, মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যদিও দিনটি শোক ও আত্মত্যাগের স্মৃতিবহ, তবুও একে “গুড” বা শুভ বলা হয়। কারণ খ্রিস্টান ধর্মবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই দিনটি মানবজাতির প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা ও উদ্ধারের প্রতীক।









    akb tv news 

    03.04.2026

    3/related/default