আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সাত সকালে আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল রাজ্য মণিপুর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.২। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ কেঁপে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্যটি। জানা গেছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মণিপুরের কামজং জেলা। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে অসম সহ প্রায় গোটা উত্তর-পূর্বে তা অনুভূত হয়। ঘটনার জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ৬২ কিলোমিটার গভীরে। ক্ষয়ক্ষতি না হলেও এই ভূমিকম্পের জেরে প্রভাবিত হয় গোটা উত্তর-পূর্ব। অসমের পাশাপাশি নাগাল্যান্ড, ত্রিপুরা ও মেঘালয়েও অনুভূত হয় কম্পন। সাতসকালে এই ভূমিকম্পের জেরে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ।  






    akb tv news 

    21.04.2026

    3/related/default