নিজস্ব প্রতিনিধিঃ
এডিসি নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকে তিপ্রা মথার ভয়ে বাড়িঘর ছেড়ে খোয়াই জেলা অফিসে আশ্রয় নিয়েছে বিজেপি দলের কর্মীরা। বর্তমানে ভয়ে দিন কাটছে তাদের। খোয়াই জেলা অফিসে আশ্রিত দলের কর্মীদের সাথে মঙ্গলবার দেখা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন কয়েক জনের বাড়িতেও যান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, খোয়াই জেলা শাসক এবং রাজ্যের মুখ্যসচিব সহ আরও অনেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে বা পরে যে সন্ত্রাস হয়, তা কিন্তু গত কয়েক দশক ধরে চলছে। ভারতিয় জনতা পার্টি কিন্তু শান্তি চাই। আইন-শৃঙ্খলা কিন্তু আমরা ঠিক ভাবে রাখব। কিন্তু নির্বাচনের ফলাফলের পর এমন একটা অবস্থা সৃষ্টি করে যে যে সরকারই আসুক না কেন ৭০ দশক থেকে তা চলছে বলে তিনি জানান।
21.04.2026

