নিজস্ব প্রতিনিধিঃ
এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে গত ১৭ই এপ্রিল।এরপর
থেকে সারা রাজ্যেই হামলা হুজ্জতির ঘটনা ঘটে চলছে।আর তাতে আক্রান্ত হচ্ছেন নিরিহ লোকজনেরা।এই
ঘটনায় এখনও কাঁদছেন ক্ষতিগ্রস্ত ও বাড়ি ছাড়া
বিজেপি কর্মীরা। ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে বিজেপির শক্তিকেন্দ্র
এবং সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। রবিবার
সেখানে যান মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল।এদিন মন্ত্রী টিঙ্কু রায়ের
সঙ্গে মন্ত্রী বিকাশ দেবর্বমাও ছিলেন।সেখানে গিয়ে তারা ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের
সঙ্গে কথা বলেন ও তাদেরকে শান্তনা দেন। পাশাপাশি নিরাপত্তারও আশ্বাস দেন।পরে তারা তেলিয়ামুড়া
থানার অন্তর্গত জারুইলং গেস্ট হাউসে যান। সেখানে আশ্রয় নিয়েছেন বহু বিজেপি কর্মী।তাদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়
ও মন্ত্রী বিকাশ দেবর্বমা।তাদেরকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্থরা।
akb tv news
19.04.2026

