আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এডিসি নির্বাচনের প্রচার গাড়ির সূচনা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ২০২৬। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই গ্রাম ও পাহাড়ে জোরদার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। বুধবার আগরতলায় বিজেপি ত্রিপুরা রাজ্য দপ্তর-এর সামনে আসন্ন নির্বাচনী প্রচারকে আরও জোরদার করতে ১০টি প্রচার গাড়ির সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিংকু রায় সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। পতাকা নেড়ে গাড়িগুলোর সূচনা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এবারের এডিসি নির্বাচনে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি। তিনি দাবি করেন, অতীতে যারা এডিসি শাসন করেছে তাদের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের তেমন উন্নয়ন হয়নি। এখন এডিসির জনগণ বুঝতে পারছে যে শুধু ভাওতা দিয়ে রাজনীতি করা যায় না—মানুষের জন্য কাজ করতে হয়। তাঁর কথায়, জনজাতিদের প্রকৃত উন্নয়ন সম্ভব একমাত্র বিজেপির মাধ্যমেই। এছাড়াও সাম্প্রদায়িক উসকানি দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে আসছে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের হতাশা থেকেই এ ধরনের ঘটনা ঘটছে। কারণ তারা বুঝতে পারছে তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।









    akb tv news 

    01.04.2026

    3/related/default