নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর গোর্খাবস্তি খাদ্য, বেসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে বুধবার
এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের
সচিব দেবপ্রিয় বর্ধন, খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ।সাংবাদিক সম্মেলনে খাদ্য দপ্তরের
সচিব দেবপ্রিয় বর্ধন জানান, রাজ্যে পেট্রোল
ও গ্যাসের কোন সংকট নেই। তা যথেষ্ট পরিমাণে মজুদ আছে।যা যথেষ্ট সন্তোষ জনক। পেট্রোল
ও গ্যাসের সঙ্কট নিয়ে জনগন যাতে কোন বিভ্রান্তিতে না পড়েন।পর্যাপ্ত পরিমাণে পেট্রোল
ও গ্যাস মজুদ রয়েছে। পেট্রোল ও গ্যাস মজুদ নিয়ে প্রতিদিনই আমাদের কেন্দ্রীয় সরকারের
সঙ্গে বৈঠক হচ্ছে বলে জানান তিনি।
akb tv news
01.04.2026

