নিজস্ব প্রতিনিধিঃ
গত ১৭ই এপ্রিল এডিসি নির্বাচনে জয়লাভের পর গোটা রাজ্য জুড়ে তিপ্রা মথা
কর্মীদের ভিলেজ কমিটির দখল এবং সরকারি প্রতিষ্ঠান
দখল করার ঘটনা একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছে। শনিবার একই রকম ঘটনা ঘটল ত্রিপুরা
অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়াতে। ২০১৮ সালে বিজেপি সরকার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার
পর সহায়ক দলের কর্মীরা ছবিমুড়া পর্যটন কেন্দ্রটি পরিচালনা করে আসছিল। এমত অবস্থায়
গত ১৭ই এপ্রিল এডিসিতে দ্বিতীয়বারের মত তিপ্রা মথা দলের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দলের কর্মী সমর্থকরা
রাজ্যের বিভিন্ন স্থানে ভিলেজ কমিটি গুলো একের পর এক দখল করে নিচ্ছে। শনিবার ত্রিপুরার
পর্যটন দপ্তরের অধীনস্থ ছবিমুড়া দখল করে নিল তিপ্রা মথা দলের কর্মীরা। অমরপুর মহকুমা
শাসকের পরিচালনায় এতদিন ধরে ছবিমুড়া রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকদের পরিষেবা দিয়ে
আসছিল। কিন্তু এডিসি’তে একক সংখ্যা গরিষ্ঠতা
নিয়ে মথা দল ক্ষমতায় দ্বিতীয়বারের মত প্রতিষ্ঠিত পর হঠাৎ এই ধরনের ঘটনা প্রকাশ্যে
আসতে শুরু করে দিয়েছে। এদিন ছবিমুড়া মূল ফটকের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে
থাকে দলের কর্মী সমর্থকরা।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীরগঞ্জ থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে
ছিল পূর্বের সহায়ক দলের সদস্যরা। এমতাবস্থায় পুলিশের তৎপরতায় তিপ্রা মথা দলের কর্মীদের
বুঝিয়ে ছবিমুড়া মূল ফটকের তালা ঝুলানো চাবি গুলি মহকুমা শাসকের কাছে হস্তান্তর করার প্রতিশ্রুতি দিলে মথা দলের কর্মীরা
ঘটনাস্থল থেকে চলে আসে। আগামী ২৮ শে এপ্রিল পর্যন্ত পর্যটকদের জন্য ছবিগুলা বন্ধ থাকবে
বলে জানিয়েছেন মথা দলের কর্মীরা।
akb tv news
25.04.2026

