নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঘিরে বুধবার আগরতলার বোধজং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়কে কেন্দ্র করে প্রায় ৮ থেকে ১০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ওই ঘটনাকে ঘিরে ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়ে ওই পরীক্ষার্থীরা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেন্দ্রের বাইরে অভিভাবকদের একাংশ বিক্ষোভও দেখান। পরীক্ষার্থীদের দাবি, তারা সময়মতো কেন্দ্রে উপস্থিত হলেও প্রবেশের ক্ষেত্রে কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের বক্তব্য, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া যায় না। এদিকে বোর্ড সুত্রে খবর পরীক্ষার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর আর কাউকে প্রবেশের অনুমতি নেই। সেই নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ধরনের ঘটনায় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ও পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
akb tv news
22.04.2026

