আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বনির্ভর গোষ্ঠী গুলোর মধ্যে হাঁসের পোনা বিতরণ করলেন রাজ্যপাল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এবার লোকভবনে ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন ঘটল। হাঁস পালনে উৎসাহ প্রদানের লক্ষ্যে বুধবার লোকভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠী গুলোর মধ্যে হাঁসের পোনা বিতরণ করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার পাঁচটি এসএইচজি'র মধ্যে তা দেওয়া হয়েছে।লোকভবনে আয়োজন থেকে  আর্থিক বিকাশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হাঁস পালনে উৎসাহ দিতে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এদিন লোকভবনে বা পূর্বতন রাজভবন স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি'র সদ্স্যদের মধ্যে হাঁসের পোনা বিতরণ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। রাজ্যপালের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়েছে লোকভবনেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বা টিআরএলএম'র সিইও তড়িৎ কান্তি চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার ও রাজ্যপাল সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। এধরনের অনুষ্ঠান করতে পারায় খুশি রাজ্যপাল।










    akb tv news 

    22.04.2026

    3/related/default