শনিবার মহাকরণে রাজ্য খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের এক
পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।পর্যালোচনা সভার পৌরহিত্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।রাজ্যের
গণবণ্টন ব্যবস্থাকে সুদৃঢ় ও শক্তিশালী করতে দপ্তর সচেষ্ট। রাজ্যের সকল অংশের মানুষের
কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে দপ্তর প্রতিশ্রুতি বদ্ধ। খাদ্য দপ্তর গণবণ্টন
ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করার জন্য কাজ করে চলেছে দফর।পর্যালোচনা বৈঠকে দপ্তরের
সচিব ও অধিকর্তা সহ অন্যান্য অধিকারিকদের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে অত্যাবশ্যকীয়
পণ্য সহ পেট্রোল, ডিজেল ও এলপিজি’র মজুত ভাণ্ডার পর্যালোচনা, রেশন দোকানের মাধ্যমে
পণ্য বণ্টন সহ সাধারণ মানুষ যাতে সহজে অত্যাবশ্যকীয় পণ্য পান, সে বিষয়টি নিশ্চিত করতে
প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
akb tv news
18.04.2026

