নিজস্ব প্রতিনিধিঃ
জনগণের রায় সর্বশ্রেষ্ঠ। এখানে কারোর কিছু বলার নেই। জনগন যেই রায় দেবে, সেই রায় মাথা পেতে নেওয়া সবার দায়িত্ব। যেহেতু আমাদের ভারতবর্ষ গনতান্ত্রিক দেশ। তাই এখানে গনতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়। প্রতি পাঁচ বছর পর পর এই উৎসব হয়। আমরা যেমন প্রতি বছর দুর্গা পূজা করি। গণতন্ত্র উৎসবটা হল ভোট। শুক্রবার এডিসি ভোটের ফলাফল নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী রতন লাল নাথ।
akb tv news
17.04.2026

