আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হরিবংশ নারায়ণ সিং।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং। এই নিয়ে টানা তৃতীয়বার এই পদে বসতে চলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ই এপ্রিল  হরিবংশের দ্বিতীয়বারের মেয়াদকাল সম্পূর্ণ হয়েছিল। এরপর পদটি শূন্য ছিল। শুক্রবার ফের একই পদে নির্বাচিত হলেন হরিবংশ সিং। নিয়ম মত কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সংসদীয় দলনেতা জেপি নাড্ডা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে হরিবংশকে নির্বাচিত করতে প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবে সম্মতিক্রমে নতুন ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন হরিবংশ নারায়ণ সিং। এই প্রথম রাজ্যসভার কোনও মনোনীত সদস্য ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে হরিবংশ নারায়ণ সিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।









    akb tv news 

    17.04.2026


    3/related/default