আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সিপাহীজলা জেলার তিনটি মহকুমাই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।। জেলা শাসক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    কাল বৈশাখী ঝড়ে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।প্রবল ঝড়বৃষ্টিতে জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরলেন সিপাহিজলা জেলার জেলা শাসক ডা: সিদ্ধার্থ শিব জয়সওয়াল। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত দু’দিন ধরে চলা ভারী ঝড় বৃষ্টিতে গোটা রাজ্যেই ব্যাপক প্রভাব পড়েছে। সিপাহিজলা জেলার তিনটি মহকুমাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে রিপোর্ট এসেছে, সর্বমোট ২৫০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে দুটি বাড়ি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্হ হয়েছে। ১৬৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্হ হয়েছে। ১৫টি পরিবারকে ইতিমধ্যে সাহায্য করা হয়েছে।বাকিদেরকে খুব শীঘ্রই সাহায্য করা হবে। এছাড়াও মঙ্গলবারের ঝড়ে জাতীয় সড়ক ও জেলার বিভিন্ন রাস্তায় প্রায় একশ’টিরও বেশী গাছ ভেঙ্গে পড়েছে বলে তিনি জানান।   







    akb tv news 

    29.04.2026

    3/related/default