আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সি.বি.এস.ই (২০২৫-২০২৬) এর দশম শ্রেণির পরীক্ষায় ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের বিদ্যার্থীদের অসাধারণ সাফল্যঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    আগরতলার স্বনামধন্য বিদ্যায়তন নরসিংগড়স্থিত ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, তনয় দেবনাথ সাম্প্রতিক সি বি এস ই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় (২০২৫-২৬) ৯৯% নম্বর পেয়ে রাজ্যের মধ্যে অসাধারণ ফলাফল করেছে।

    এই বছরে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির থেকে মোট ২৯১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসেছিল, যার মধ্যে ৬৩ জন ৯০%-এর উপরে, ১৪৫ জন ৮০%-এর উপরে এবং ২২৬ জন ৭০%-এর উপরে নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।

    ভারতীয় বিদ্যাভবন, আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান দেবাশিস চক্রবর্তী (আই এফ এস অবসরপ্রাপ্ত), অধ্যক্ষা স্বপ্না সোম মহোদয়া এবং বিদ্যালয় পরিচালন সমিতি এই অসাধারণ সাফল্যের জন্য ছাত্র-ছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং বিদ্যালয়ের উপর আস্থা রাখার জন্য অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি, এই সাফল্যে শিক্ষকমণ্ডলীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৭ই এপ্রিল ২০২৬
     

    3/related/default