নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী
চন্দ্র শেখরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শ্রদ্ধা
জানিয়েছেন।একটি ন্যায় সঙ্গত ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য তাঁর স্বপ্নকে এগিয়ে নিয়ে
যাওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্র
শেখরকে এমন একজন নেতা হিসেবে বর্ণনা করেছেন, যিনি সাধারণ মানুষের সঙ্গে গভীর ভাবে সংযুক্ত
ছিলেন এবং গণতান্ত্রিক আদর্শের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। তাঁর নেতৃত্বে সাহস,
দৃঢ় নীতি এবং সাধারণ নাগরিকদের প্রয়োজন ও আকাঙ্ক্ষা সম্পর্কে সুস্পষ্ট উপলব্ধির প্রতিফলন
ঘটেছিল। ব্যক্তিগত
আলাপচারিতার কথা স্মরণ করে নরেন্দ্র মোদী উল্লেখ করেন যে, তাঁর একাধিকবার চন্দ্র শেখরের
সঙ্গে দেখা করার এবং জাতীয় উন্নয়ন বিষয়ে মত বিনিময়ের সুযোগ হয়েছিল। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী বলেন, এই আলাপচারিতা তাঁর মনে এক গভীর ছাপ ফেলেছিল।প্রধানমন্ত্রী দেশের
তরুণদের এই প্রাক্তন নেতার জীবন, চিন্তা ও অবদান সম্পর্কে আরও জানতে আহ্বান জানান।
akb tv news
17.04.2026

