নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার ছিল অক্ষয় তৃতীয়া । এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আগরতলার লক্ষ্মী নারায়ন বাড়িতে অনেক ব্যবসায়ীরা তাদের হালখাতা যাত্রা করান। কথিত আছে অক্ষয় তৃতীয়া সব কিছুই ক্রয় ,দান , স্থাপনা , ইত্যাদি অত্যন্ত শুভ। পাশাপাশি ব্যবসায়ীদের বিশ্বাস আজকের দিনে হালখাতা যাত্রা করালে তাদের সারা বছরই ব্যবসা ভালো হবে। সেদিকে লক্ষ্য রেখে সকাল থেকেই আগরতলার লক্ষ্মী নারায়ন বাড়িতে ভক্তরা ভিড় জমায় তাদের হালখাতা যাত্রা করাতে।
akb tv news
20.04.2026

