নিজস্ব প্রতিনিধিঃ
গত ১২ই এপ্রিল এডিসি নির্বাচনের
দিন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায়ের গাড়িতে হামলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার
করেছে পুলিশ। তারা তিপ্রা মথা দলের কর্মী বলে জানা গেছে। সোমবার আর কে পুর থানার পুলিশ
অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। ধৃতরা হল-বিবেকানন্দ দেববর্মা, নারায়ণ জমাতিয়া এবং
মনি সাধন জমাতিয়া। এব্যাপারে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদয়পুর মহকুমা পুলিশ
আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, গত ১২ই এপ্রিল বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় তার গাড়িতে
করে যখন তোলামুরা আউট পোস্ট থেকে মাতাবাড়ির দিকে যাচ্ছিলেন, তোলামুরা ফরেস্ট
অফিসের সামনে যখন উনার গাড়িটি পৌঁছে, তখন কিছু
দুষ্কৃতিকারিরা তার গাড়ির উপর হামলা করে। এই ঘটনায় প্রেক্ষিতে সোমবার তিনজনকে
গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
akb tv news
20.04.2026

