নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত
সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে ও সহ-সম্পাদক
অভিষেক দে সহ অন্যান্যরা। এদিন সভায় প্রয়াত দুই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা
হয়। বার্ষিক সাধারণ সভা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সভাপতি প্রণব সরকার বলেন, নিয়ম
মতই আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবীনরাও ছিলেন,
আবার প্রবীণরাও ছিলেন। সভায় গত এক বছরের কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় বলে তিনি জানান।
akb tv news
19.04.2026

