নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন এডিসি নির্বাচন।এই নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। সেই প্রচারেরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার নতুনবাজার-মালবাসা কেন্দ্রে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে তিপ্রা মথা দল ছেড়ে ৭০০ ভোটার বিজেপিতে যোগদান করেন।মুখ্যমন্ত্রী নবাগতাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরন করে নেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও বিধায়ক রঞ্জিত দাস সহ আরও অনেকে ছিলেন।সেদিন সেখানে এক নির্বাচনী জনসভারও আয়োজন করা হয়। জনসভায় মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, এবার এডিসি নির্বাচনে কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আমরা চেয়েছিল এই আঞ্চলিক দলের সঙ্গে চলার জন্য। অনেক বার কথা বার্তাও হয়েছে। কিন্তু তারা কথা বলে একটা করে আরেকটা। কমিউনিস্টদের মত উনারাও চাইছেন যে টি টি এ এ ডি সি এলাকাকে নিয়ন্ত্রন করার জন্য বলে মুখ্যমন্ত্রী জানান।
02.04.2026

