আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে এসে পৌঁছাল ইভিএম।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন ২০২৬ এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্র উপ-নির্বাচন ২০২৬। এই দুই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি জোরদার করা হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন রাজ্যে এসে পৌঁছয়। আগরতলার উমাকান্ত একাডেমি-র স্ট্রংরুমে আপাতত এই ইভিএম মেশিনগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। জানা গেছে, এদিনই এই  ইভিএম  মেশিনগুলি রাজ্যের বিভিন্ন জেলার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট জেলাগুলিতে কমিশনিং সহ অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার পরই নির্বাচনে ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে মেশিনগুলি। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এই কাজ সম্পন্ন করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 








    akb tv news 

    02.04.2026

    3/related/default