আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সনাতন ধর্ম ও সংস্কৃতি বিশ্বকে দেওয়াই ভারতের মূল উদ্দেশ্য।। মোহন ভাগবত l। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মঙ্গলবার মোহনপুরস্থিত চিন্ময় হরিহর বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নব নির্মিত সুন্দরীয়া চিন্ময়ী মন্দিরের উদ্বোধন করলেন আর এস এস প্রধান মোহন ভাগবত l অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু,মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মোহন ভাগবত তার ভাষণে বলেন, "ভারত উঠে দাঁড়ালে স্বার্থান্বেষীদের দোকান বন্ধ হয়ে যাবে!" মন্দির কেবল ধর্মাচরণের জায়গা নয়, এটি সমাজের সার্বিক বিকাশের কেন্দ্র। গত ২০০০ বছর ধরে বস্তুবাদী উন্নয়ন ও বিজ্ঞানের পেছনে ছুটেও বিশ্ব শান্তি পায়নি, তাই আজ পথভ্রষ্ট বিশ্বের ভারতের সনাতন জ্ঞানের প্রয়োজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্ঘ চালক মোহন ভাগবত।এদিন তিনি বলেন, "আমাদের পূর্বপুরুষরা যুগে যুগে যে জ্ঞান অর্জন করেছেন, আজ তা বিশ্বের প্রয়োজন। গত দুই হাজার বছরে বিশ্ব রাজা, বিজ্ঞান ও বস্তুবাদী উন্নয়নের ওপর ভর করে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে, কিন্তু সুখ ও শান্তি আসেনি। আজ পরিবার ভাঙছে, অপরাধ বাড়ছে, যুদ্ধ থামছে না এবং পরিবেশ ধ্বংস হচ্ছে।" তাঁর মতে, সনাতন ধর্ম ও সংস্কৃতি বিশ্বকে দেওয়াই ভারতের জীবনের মূল উদ্দেশ্য। মন্দিরগুলি একসময় আমাদের সমাজ, শিক্ষা ও অর্থনীতির কেন্দ্র ছিল, সেই ব্যবস্থা থেকে সমাজ যে শক্তি পেত, তা আজ আবার জাগিয়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্টানে বৃক্ষও রোপন করেন মোহন ভাগবত l 









    akb tv news 

    21.04.2026

    • নবীনতর

      সনাতন ধর্ম ও সংস্কৃতি বিশ্বকে দেওয়াই ভারতের মূল উদ্দেশ্য।। মোহন ভাগবত l। AKB TV News

    3/related/default