নিজস্ব প্রতিনিধিঃ
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গিহানার এক বছর পূর্তি। ২০২৫ সালের ২২শে
এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় নিরাপরাধ পর্যটকদের উপরে হামলা
চালায় পাকিস্তানি জঙ্গিরা। বেছে বেছে হত্যা করা হয় ২৬ জনকে। ওই দিনের কথা স্মরণ
করে বুধবার নিহতদেরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন
এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, জঙ্গি হানায় নিহতদের দেশ কখনও
ভুলবে না। তিনি লেখেন, “গত বছরের এই দিনে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হানায় নিরাপরাধ
নিহতদের স্মরণ করছি। ওঁদের কখনও ভুলব না। নিহতদের শোকাহত পরিবারের প্রতি, আমার
সমবেদনা রইল।” তিনি আরও লেখেন, “জাতি হিসাবে আমরা এই শোকে ও সংকল্পে ঐক্যবদ্ধ।
ভারত কখনও কোনও ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। সন্ত্রাসবাদীদের জঘন্য
পরিকল্পনা কখনও সফল হবে না।”ভারতীয় সেনা বাহিনীও কড়া বার্তা দিয়ে বলেছে যে যদি
কেউ ভারতের বিরুদ্ধে কাজ করে, তার জবাব মিলবেই। সুবিচার হবেই।
akb tv news
22.04.2026

