আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ডি জি পি’র সাথে প্রেস ক্লাবের প্রতিনিধি দলের বৈঠক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সাংবাদিকদের নিরাপত্তা ও প্রেস স্টিকারের অপব্যবহার নিয়ে শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যনকরের সাথে আলোচনা  করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রসঙ্গত আগরতলা প্রেস ক্লাবের সভাপতি  প্রনব সরকার জানান রাজ্যজুড়ে সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তার নিয়ে টালবাহানা, প্রেস স্টিকারের অপব্যবহার এবং সোশ্যাল মিডিয়া সাংবাদিকতার নামে বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে এদিন  আগরতলা প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির  একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ-এর সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলটি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রেস পরিচয়ের অপব্যবহার রোধ এবং ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। রাজ্য পুলিশের মহানির্দেশক  প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি। 









    akb tv news 

    24.04.2026

    3/related/default