নিজস্ব প্রতিনিধিঃ
ভোটে দাঁড়িয়ে মিথ্যা এফিডেভিট দেওয়ার অভিযোগে রাজ্যের মন্ত্রী টিংকু রায়ের
বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয়েছে বৃহস্পতিবার কৈলাসহর সিজেএম আদালতে। বিষয়টি
জানিয়ে শুক্রবার বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা তথা বিধায়ক বীরজিৎ সিনহা সংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে বলেন, বিজেপির একজন চন্ডীপুরের প্রার্থী বিগত বিধানসভা নির্বাচনে পরবর্তী
সময়ে তিনি মন্ত্রীও হয়েছেন। কিন্তু দেখা গেল উনি নমিনেশন দাখিল করার সময় যা বর্ণনা
করতে হয় সম্পত্তির হিসাব, শিক্ষাগত যোগ্যতা কারোর বিরুদ্ধে কোন অপরাধ মূলক মামলা আছে
কিনা । কিন্তু দেখা গেল উনি তার শিক্ষাগত যোগ্যতা যে দেখিয়েছেন এটা ভুয়া একটা বোর্ড
বলে তিনি জানান।
akb tv news
24.04.2026

