আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিমবঙ্গে ভোট প্রচারে গিয়ে 'মন কি বাত' শুনলেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  মন কি বাত -এর  ১৩৩তম পর্ব শ্রবণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। রবিবার পশ্চিমবঙ্গের বিজেপি  নেতৃত্বের সঙ্গে ৮৫ দক্ষিণ কৃষ্ণনগরের ৮২ নম্বর বুথে বসে তিনি এই অনুষ্ঠান শোনেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী প্রতি পর্বেই এমন কিছু অনুপ্রেরণামূলক গল্প ও তথ্য তুলে ধরেন, যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে উৎসাহিত করে এবং ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। তিনি আরও জানান, এই পর্বে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের বাঁশ শিল্প বিশেষভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পেয়েছে, যা রাজ্যের জন্য গর্বের বিষয়। বর্তমানে বাঁশ শিল্পের প্রসার নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে এবং টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর মতে, বাঁশভিত্তিক শিল্পের এই অগ্রগতি উত্তর-পূর্বাঞ্চলের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। এদিন নিজের সামাজিক মাধ্যমে এ বিষয়ে অবগত করেন তিনি।







    akb tv news 

    26.04.2026

    3/related/default