আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বক্সনগরে 'মন কি বাত’ শ্রবণ করেন রাজ্যপাল।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার বক্সনগরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ১৩৩ তম মন কি বাত’ শ্রবণ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেডি নাল্লু। এদিন বক্সনগর হাই স্কুলের প্রাঙ্গণে আয়োজিত ১৩৩তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া, বক্সনগর বিধানসভা  কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন ও সিপাহীজলা জেলার পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা সহ আরও অনেকে।রাজ্যপাল প্রধানমন্ত্রীর বার্তা মনযোগ সহকারে শোনেন এবং উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক বার্তা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়।‘মন কি বাত’ অনুষ্ঠান শেষে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সিপাহী জলা জেলার বক্সনগর এলাকায় অবস্থিত একটি স্থানীয় প্রত্নতান্ত্রিক বুদ্ধ মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি কিছুক্ষণ সময় কাটান। এই প্রত্নতান্ত্রিক বুদ্ধ মন্দিরটির পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন। রাজ্যের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এই ধরনের পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিদর্শন শেষে রাজ্যপাল বলেন এই প্রত্নতান্ত্রিক প্রাসাদটিকে আরো উন্নয়ন কিভাবে করা যায় সেদিকে আর্কি লজিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলে তা করা হবে।










    akb tv news 

    26.04.2026


    3/related/default