আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘‘মনে রাখতে হবে, আমি কিন্তু এখনও চেয়ারে আছি।।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।AKB TV News

    আরশি কথা



    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলেও দ্বিতীয় পর্বে একটা অশান্তির আশঙ্কা ছিল। তাই তেমনটা যাতে না হয়, সেজন্য তৃণমূল নেত্রী বুধবার সকালে  ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন। চেতলা, চক্রবেড়িয়ার বুথে বুথে ঘুরেন তিনি। চক্রবেড়িয়ার একটি বুথে বেশ কিছুক্ষণ বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে সরব হন তিনি। তিনি মনে করিয়ে দেন তাঁর নিজের পদের কথা। মমতার কথায়, ‘‘মনে রাখতে হবে, আমি কিন্তু এখনও চেয়ারে আছি।”মঙ্গলবার রাত থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় পুলিশ, বাহিনীর তল্লাশির খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে প্রথমেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর কথা। চক্রবেড়িয়ায় তাঁরই পার্টি অফিসের কাছের বুথটিতে গিয়ে কিছুক্ষণ বসেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর অসীম বসুর বাড়ি গিয়েও খোঁজখবর নেন। পরে তিনি অসীম বসুর কার্যালয়ে গিয়ে  বসেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকাকালীন একই বুথে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ৫০ মিটার দূরে দাঁড়িয়ে তিনি পরিদর্শন সেরে ফিরে যান।

     

     




    akb tv news 

    29.04.2026

    3/related/default