নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে প্রবল ঝড় ও বৃষ্টির জেরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার বিকেলে একটি উচ্চপর্যায়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, সকল জেলার জেলা শাসক এবং বিভিন্ন দপ্তরের সচিব সহ দফতরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে TIFT- এর কনফারেন্স হলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাল বৈশাখী ঝড়ের জেরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করা হয়।পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজর রাখতে প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত তিন দিন ধরে রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটাকে বলে সেটা হয়েছে। তো সব মিলিয়ে সমস্ত জেলার কি অবস্থা তা নিয়ে বৈঠক করা হয়েছে।
akb tv news
29.04.2026

