নিজস্ব প্রতিনিধি,
এবার নয়া নৌসেনা প্রধান পেল ভারত। ৩০ মে শনিবার অবসর নিয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। ২০২৪ সালের এপ্রিল মাসে দায়িত্ব নেন তিনি। তাঁর জায়গায় সেনা প্রধান পদে দায়িত্ব নিলেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। ২০২৮ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন ১৯৮৭ সালে নৌবাহিনীতে কমিশন পান। তিনি মূলত যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি ছাড়াও আমেরিকা ও ইংল্যান্ডের স্বনামধন্য নাভাল ওয়ার কলেজের প্রাক্তন ছাত্র। লন্ডনের কিং’স কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স, মুম্বই ইউনিভার্সিটি থেকে এম ফিল করেছেন স্বামীনাথন।
akb tv news
31.05.2026

