আজকের_ভাষা" সাহিত্যপত্রের রজত জয়ন্তীবর্ষ উপলক্ষে রবিবার, ৩১ মে খোয়াইয়ের বিশিষ্ট কবি ও শিক্ষক বিপ্লব পাল মহোদয়কে "ধীরেন্দ্র নাথশর্ম্মা স্মৃতি সাহিত্য সম্মান" প্রদান করা হয়।
এই উপলক্ষে আজকের ভাষা সাহিত্য গোষ্ঠী-এর কবি-সাহিত্যিকগণ যথাক্রমে প্রিয়তোষ ঘোষ, সুব্রত আচার্য, রাজীব আচার্য, অনিমেষ ঋষিদাস, শান্তি দাস, সুমিতা রায় এবং সম্পাদক দীপেন নাথশর্ম্মা কবির বাসভবনে গিয়ে কবির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পাশাপাশি অসুস্থ কবি ও শিক্ষক বিপ্লব পাল মহোদয়ের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১লা জুন ২০২৬



.jpeg)