আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিজেপিকে শুভেচ্ছা জানালেন প্রদ্যুৎ কিশোর ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়। এই পরিপ্রেক্ষিতে সোমবার বিজেপিকে শুভেচ্ছা জানালেন তিপ্রা মথা দলের প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেব্বর্মণ। এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বিজেপির এই জয়কে দারুণ সাফল্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা বিপ্লব কুমার দেব-এর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি আরও দাবি করেন, এই ফলাফলে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। পাশাপাশি কেরালায় বামফ্রন্টের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, দীর্ঘ ছয় দশক পর ভারতে আর কোনও রাজ্যে কমিউনিস্ট সরকার নেই। দক্ষিণ ভারত নিয়েও মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তামিলনাড়ুতেও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এছাড়াও অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে তিনি জানান, তাঁর নীতির ফলেই বিজেপি সেখানে সাফল্য পেয়েছে







    akb tv news 

    04.05.2026

    3/related/default