নিজস্ব প্রতিনিধি,
ফের মর্মান্তিক ঘটনা l বিয়ের মন্ডপে মালা বদলের পর মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় নববধূ আয়েশা দেববর্মার। ঘটনা রবিবার রাতে। এদিন রাতে চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পাগলী বাড়ি এলাকার টি এস আর এ কর্মরত বুদ্ধ দেববর্মা তার একমাত্র ছেলে সন্তান খাপাং দেববর্মাকে বিয়ে করানোর জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন প্রায় 100 জন আত্মীয়-স্বজন এবং বর যাত্রী নিয়ে। মেয়ের বাড়ি চেলিখলা এলাকায়। একদিকে বরযাত্রীরা খাওয়া খাদ্য করছে অপরদিকে বিয়ে চলছে। বিয়ের মন্ডপে মালা বদলের পর মাটিতে লুটিয়ে পড়ে নববধূ। সঙ্গে সঙ্গে তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার দুপুরে রামনগর পাগলী বাড়িতে বৌভাত অনুষ্ঠান হওয়ার কথা l গোটা গ্রাম নিমন্ত্রিত। এরই মধ্যে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা l গোটা গ্রাম সুখে পাথর l
akb tv news
04.05.2026

