নিজস্ব প্রতিনিধি,
শহরতলীর হাঁপানিয়া এলাকায় এক হোটেল ব্যবসায়ীর অপহরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা l তা প্রমাণ করল আমতলী থানার পুলিশ। জানা গেছে, ওই এলাকার সুশান্ত দেব ওরফে বিনয় নামে এক হোটেল ব্যবসায়ী গত শুক্রবার বিকেলে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে আচমকা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ সুশান্ত দেবের স্ত্রী সহ তার গোটা পরিবার অভিযোগ তুলে হাঁপানিয়া এলাকার হোটেল ব্যবসায়ী দেবাশীষ কর, নিলয় সিং এবং প্রীতম রায় পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে অপহরণ করেছে সুশান্তকে। পুলিশ এই অভিযোগ মূলে শনিবার গোটা ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। দেখা গেছে শুক্রবার সে আগরতলা শহরের বিভিন্ন জায়গা ঘুরে শেষ পর্যন্ত আগরতলা এমবিবি বিমানবন্দরে স্কুটি নিয়ে প্রবেশ করে। শুক্রবার রাত ৮ টা ২৫ মিনিটে ইন্ডিগো বিমানে করে কলকাতায় চলে যায় এবং শনিবার সন্ধ্যার ৬ঃ১০ মিনিটে পুনরায় আবার বিমানে আগরতলায় ফিরে আসে। তবে আমতলী থানার পুলিশ শনিবার পরিষ্কার হয়ে যায় যে সুশান্ত দেবকে অপহরণ করা হয়নি সে নিজের ইচ্ছায় বাড়ি থেকে বের হয়েছিল। পুলিশের ধারণা সুশান্ত দেব অপহরণ হয়ে যাওয়ার নামে মিথ্যা নাটক সাজিয়ে আইনকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়ে হয়রানি করা এবং অভিযোগ তোলা তিন ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়ানো। ওসি পরিতোষ দাস এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে বলেন, এই ঘটনার তদন্ত চলছে তদন্ত শেষে পুলিশকে এভাবে হয়রানি করার অভিযোগে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।
akb tv news
10.05.2026

