আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয় ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    দীর্ঘ জট কাটিয়ে রবিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের ‘প্রেমিকা’ তৃষা কৃষ্ণণ। মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।এদিন সকালে শপথ নিতে বিজয় পৌঁছে যান চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে। তাঁর পরনে ছিল সাদা শার্ট, কালো ব্লেজার এবং কালো ট্রাউজার। বিজয় পৌঁছতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁর দল টিভিকে-র কর্মী সমর্থকরা। হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর মঞ্চে উঠে তামিলভাষায় শপথবাক্য পাঠ করতে শুরু করেন দক্ষিণী সুপারস্টার। ‘‘আমি শ্রী জোসেফ বিজয়…’’ – বলতেই যেন গোটা স্টেডিয়ামে ছড়িয়ে পড়ে বিজয়-ম্যাজিক। হাততালিতে ফেটে পড়েন হাজার হাজার সমর্থকরা। তাঁর ছবির বিখ্যাত সব ডায়লগ গুলিকেও যেন এটি হার মানিয়ে দেয়। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই বিজয়কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।









    akb tv news 

    10.09.2026

    3/related/default