আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজ উনিশের বর্ণমালায় ।। কবিতা ।। আরণ‍্যক বসু ।। আরশিকথা কোলকাতা

    আরশি কথা

    ।। আজ উনিশের বর্ণমালায় ।।


    (এসেছে  প্রভাত এসেছে।

    তিমিরান্তক শিবশঙ্কর

    কী অট্টহাস হেসেছে !

    যে জাগিল তার চিত্ত আজিকে

    ভীম আনন্দে ভেসেছে ॥ ---বিশ্বকবি )


    বিশ্বকবি,আপনি জানতে পারলেন না,

    শতায়ুজীবীর বছরবিশেক আগেই থেমে ;

    সারা শিলচর বরাক উপত‍্যকার প্রাণে,

    আপন হতে বাহির হয়ে আপনি ছিলেন।


    সেই এগারো জনের মরণ অমর হল...

    ফুল ফুটলো বাঁজা গাছের শীর্ষডালে ;

    ভাষাজননীর অন্নের স্বাদ বর্ণমালায়,

    মেধাবী আর অমোঘ তেজের ঝলসানিতে ।


    ভাটিখানার নেশাতে নয়, অন‍্য প্রাণের মেলায় ;

    শুক্লপক্ষ গর্ভে ধারণ করেছিলো যে ভোর ,

    সেই সকালে সব সকালের যৌবনদূত মিলে,

    চালাও বুলেট-- বলে পেতে দেয় সাহসী হৃৎপিণ্ড !


    সেই থেকেই তো রবিঠাকুর, একাগ্রতায় ফিরি ;

    উনিশ-একুশ এক করে দেয় মিছিল মিছিল মিছিল...

    ভাষা আমাদের স্বাধীন চিন্তা, দর্পিত ঢেউ !

    এই দুনিয়ার সব ভাষাই তো মায়ের ভাষা ।


    আমরা যখন ঘরবন্দী খাঁচার পাখি,

    সেই এগারোর শেষ নিঃশ্বাস জেনো ডাকবেই--

    বাঁচবো এবং সব ভাষাকেই বাঁচিয়ে রাখবো ,

    প্রতিবাদের স্পর্ধায় তো আপনি থাকেন, বিশ্বকবি।


    আরণ‍্যক বসু

    স্বনামধন্য কবি

    কোলকাতা

    আরশিকথা সাহিত্য বিভাগ

    ১৯- ০৫- ২০২৬



     

    3/related/default