আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিটের প্রশ্ন ফাঁসে এবার আরও একজন গ্রেপ্তার।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    একের পর এক ফাঁস হচ্ছে নানা তথ্য। অধ্যাপক, শিক্ষিকার পর এবার কোচিং সেন্টারের মালিক। নিটের প্রশ্ন ফাঁসে এবার আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই। জানা গিয়েছে, সাত ঘণ্টা ধরে জেরা করে মহারাষ্ট্রের লাতুরের এক কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। শিবরাজ মোতেগাঁওকর নামে ওই কোচিং সেন্টারের মালিক ‘এম স্যর’ নামে রীতিমতো বিখ্যাত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শিবরাজের মোবাইল থেকে নিটের প্রশ্নপত্র মিলেছে।সিবিআইয়ের তরফে জানানো হয়, গত ১৪ মে শিবরাজের বাড়িতে তল্লাশি চলাকালীনই মোবাইল থেকে নিটের প্রশ্নপত্র মেলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রশ্ন ফাঁসের একটি বড় দলের সঙ্গে যুক্ত ছিলেন শিবরাজ। তারা সকলে মিলে ২৩ এপ্রিল নিটের প্রশ্ন এবং উত্তরপত্র সংগ্রহ করেন। সেটাই হাতে লিখে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া হত। পরীক্ষার পর প্রমাণ লোপাটের জন্য এই সমস্ত প্রশ্নপত্র নষ্ট করে ফেলা হত। রবিবার অবশেষে শিবরাজকে গ্রেপ্তার করে সিবিআই।

     








    akb tv news 

    18.05.2026


    3/related/default