নিজস্ব প্রতিনিধিঃ
স্কুল, কলেজ, হাসপাতাল, রেলওয়ে স্টেশন
সহ পাবলিক প্লেস থেকে পথ কুকুরদের সরিয়ে দিতে হবে। পথকুকুর মামলায় আগের নির্দেশই বহাল
রাখল সুপ্রিম কোর্ট। প্রয়োজনে চরম রোগাক্রান্ত বা হিংস্র কুকুরদের ক্ষেত্রে নির্দিষ্ট
নিয়ম মেনে 'ইউথেনেসিয়া' অথবা 'নিষ্কৃতি মৃত্যু'র অনুমতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, পথ কুকুর সংক্রান্ত মামলায়
২০২৫ সালের নভেম্বরে দেশের সব্বোর্চ আদালত নির্দেশ দিয়েছিল স্কুল, কলেজ বা হাসপাতালের
মত এলাকা থেকে পথ কুকুরদের টিকাকরণ বা বন্ধ্যাকরণের জন্য নিয়ে যাওয়ার পর, তাদের আর
সেই পুরনো জায়গায় ফেরত পাঠানো যাবে না। সেই রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন
জমা পড়েছিল। কিন্তু তার প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কুকুরের কামড়ের মত বিষয়কে অবহেলা
করা যায় না। আগের নির্দেশের কোনও পরিবর্তন করা হবে না বলে জানিয়ে দেন বিচারপতি বিক্রম
নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ। দেশের বিভিন্ন প্রান্তের কুকুরের কামড়ে মানুষের আক্রান্ত হওয়ার
‘উদ্বেগজনক’ পরিসংখ্যান তুলে ধরে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট
জানায়, জনবহুল এলাকায় বেশি পথ কুকুরের হামলার শিকার হয়েছে শিশু সহ অনেক মানুষ। সাধারণ
মানুষের নিরাপত্তার দিকটিও উপেক্ষা করতে পারে না আদালত। এদিন পথ কুকুরদের নিয়ন্ত্রণ
নিয়ে যথেষ্ট পরিকল্পনা ও কর্মসূচির অভাব নিয়ে রাজ্যগুলির তীব্র সমালোচনা করে শীর্ষ
আদালত।তাই এই মামলায় নভেম্বরের নির্দেশ বহাল রেখেই আদালত জানায়, পথকুকুরদের রাস্তা থেকে অপসারণ করতে হবে।
অপসারিত কুকুরদের জন্য নির্দিষ্ট আশ্রয়ে পাঠাতে হবে। প্রতি জেলায় পশু জন্মনিয়ন্ত্রণ
কেন্দ্র চালু করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি রেবিস ভ্যাকসিনের বন্দোবস্ত রাখতে
হবে। সবমিলিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, মানুষের নিরাপত্তাই সবার আগে প্রাধান্য
পাবে।প্রয়োজনে চরম রোগাক্রান্ত বা হিংস্র কুকুরদের
ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে 'ইউথেনেসিয়া' অথবা 'নিষ্কৃতি মৃত্যু'র অনুমতি দে ওয়া
হয়েছে আদালতের তরফে।
akb tv news
19.05.2026

