আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এক ধাক্কায় অনেকটা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    একধাক্কায় সিলিন্ডার পিছু ৯৯৩ টাকা করে বাড়ানো হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। তবে ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। সাধারণত, মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হয়। কখনও দাম বাড়ানো হয় আবার কখনও কমানো হয়। যদিও গত কয়েকমাস ধরে লাগাতর বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে। সেই অনুসারে ১লা মে থেকে ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ব্যবহৃত ১৯ কেজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা এক লাফে বাড়িয়ে দিল কেন্দ্র। আগে ছিল ২৫৮৭ টাকা ৫০ পয়সা। এখন তা বেড়ে হয়েছে ৩৫৮১ টাকা ৫০ পয়সা। এরফলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের মাথায় হাত।









    akb tv news 

    01.05.2026

    3/related/default