নিজস্ব প্রতিনিধিঃ
অবশেষে আগাম জামিন
পেলেন কংগ্রেস নেতা পবন খেরা। গ্রেপ্তারির আশঙ্কায় গুয়াহাটি হাই কোর্টে আগাম
জামিনের আর্জি খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার সেখানে
মঞ্জুর হল আবেদন। তাঁর বিরুদ্ধে মানহানি ও জালিয়াতির মামলা করেছিলেন অসমের
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া। উল্লেখ্য, মামলার
সূত্রপাত পবন খেরার প্রকাশ্যে এক অভিযোগকে ঘিরে। তিনি দাবি করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী
হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে। এই
অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন রিনিকি ও
হিমন্ত।সেই মন্তব্যের পরই রিনিকি মানহানির মামলা করেন। দায়ের হয় এফআইআর।গত ৭ই
এপ্রিল পবন খেরার দিল্লির বাড়িতে তল্লাশি
চালায় পুলিশ। এরপরই গ্রেপ্তারির আশঙ্কায় এফআইআরের বিরুদ্ধে তেলেঙ্গানা হাই কোর্টের
দ্বারস্থ হন পবন।
akb tv news
01.04.2026

