আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পয়লা মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেছেন যে বুদ্ধের করুণা, অহিংসা, শান্তি ও জ্ঞানের শাশ্বত বার্তা মানবজাতিকে পথ দেখিয়ে যাবে।এদিন রাষ্ট্রপতি সামাজিক মাধ্যম 'এক্স'-এ লিখেছেন, "বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি বিশ্বের সকল নাগরিক ও ভগবান বুদ্ধের অনুসারীদের আমার  আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।" এদিন প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। ভগবান বুদ্ধের আদর্শ বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকার অত্যন্ত দৃঢ়। তাঁর চিন্তাধারা আমাদের সমাজে আনন্দ ও একতার চেতনাকে আরও গভীর করুক।"






    akb tv news 

    01.05.2026


    3/related/default