আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এবার দাম বাড়ল সিএনজি’র।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি গ্যাসের দাম। মঙ্গলবার ফের কেজি প্রতি ২ টাকা করে গ্যাসের দাম বাড়ল। এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহে কেজি প্রতি সিএনজির দাম বেড়েছে ১১ টাকা। ফলে অটো ভাড়া হুহু করে বাড়বে বলেই আশঙ্কা আমজনতার। মঙ্গলবার দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা করে বেড়েছে। রাজধানীতে প্রতি কেজি সিএনজির মূল্য এখন ৮৩.০৯ টাকা। কলকাতায় এদিন সিএনজির মূল্য বাড়েনি। তা সত্ত্বেও কলকাতায় প্রতি কেজি সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা। উল্লেখ্য, গত রবিবার কেজি প্রতি সিএনজির দাম ১ টাকা করে বেড়েছিল। তার আগে শুক্রবারও এক টাকা করে বাড়ানো হয় সিএনজির দাম। গত ১৫ই মে একলাফে তিন টাকা  করে প্রতি কেজিতে দাম বেড়েছিল কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের। মূলত অটো এবং ছোট গাড়িতে এই গ্যাস ব্যবহৃত হয়। সিএনজির লাগাতার মূল্যবৃদ্ধিতে অটো এবং ক্যাবের ভাড়া লাফিয়ে বাড়বে বলেই আশঙ্কা। উল্লেখ্য, সোমবারই একলাফে অনেকখানি বেড়েছিল পেট্রোল এবং ডিজেলের দাম। পশ্চিমবঙ্গে ভোটপর্ব সম্পন্ন হওয়ার পর গত ১৫ই মে দেশে একধাক্কায় প্রায় ৩ টাকা প্রতি লিটার বেড়েছিল পেট্রোলের দাম। এরপর ১৯শে মে আরও ৯০ পয়সা করে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। গত ২৩ শে মে শনিবার ফের ৮৭ পয়সা দাম বাড়ানো হয় পেট্রোলের। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও প্রায় ৩ টাকা বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। যার জেরে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা। লিটার পিছু ডিজেল হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা।  






    akb tv news 

    26.05.2026


    3/related/default