নিজস্ব প্রতিনিধিঃ
২০২৬ সাল হল ঐতিহাসিক
সোমনাথ মন্দিরে প্রথম হামলার ১০০০ বছর। আবার এই বছরই সোমনাথ মন্দিরের
পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি। এই উপলক্ষে সোমবার আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সবচেয়ে আগে তাঁর মুখে
শোনা গেল, ”হর হর মহাদেব।” তারপর তিনি
দাবি করলেন, ১৯৫১ সালে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ কেবলই কোনও ধর্মীয় ঘটনা নয়
নিছক। বরং তা ছিল ভারতের স্বাধীন আত্মার ঘোষণা।এদিন নরেন্দ্র মোদিকে বলতে শোনা
যায়, ”ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছিল ঠিকই। ১৯৫১ সালে সোমনাথের মন্দিরের
প্রতিষ্ঠা ছিল একটি স্বাধীন জাতির গৌরব পুনরুদ্ধারের প্রকৃত চেতনার প্রতীক।” সেই
সঙ্গেই তাঁর দাবি, সর্দার বল্লভভাই প্যাটেল যেমন ৫০০টি প্রিন্সলি স্টেটকে একত্রিত
করে আধুনিক ভারতের জন্ম দিয়েছিলেন, তেমনই সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণও ছিল গোটা
বিশ্বের কাছে শক্তিশালী বার্তা।
akb tv news
11.05.2026

