আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গ্রেপ্তার তিনজন শার্প শুটার।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সদ্য সংঘটিত পশ্চিম বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় গ্রেপ্তার তিনজন শার্প শুটার। উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং অপর একজনকে বিহারের বক্সার থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের কলকাতায় নিয়ে আসা হয়।রাতভর ভবানীভবনে চলে জিজ্ঞাসাবাদ। সোমবার বারাসত আদালতে ওই তিনজনকে তোলা হয়।চন্দ্রনাথ  হত্যায় সিট গঠন করে চলছে তদন্ত। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা জানতে ভিনরাজ্যে পাড়িও দেন তদন্তকারীরা। ইতিমধ্যে তদন্তকারীরা খবর পান, আততায়ীরা ইউপিআই পেমেন্টের মাধ্যমে বালি টোলপ্লাজায় টাকা দেয়। ওই ডিজিটাল লেনদেন সূত্র ধরে উত্তরপ্রদেশে পৌঁছন তদন্তকারীরা। খুনের পর ভিনরাজ্যে পালিয়ে গিয়েই গা ঢাকা দিয়েছিল তারা। উত্তরপ্রদেশ থেকে দু’জন এবং বক্সার থেকে একজন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়। এই শার্প শুটারদের কে বা কারা সুপারি দিয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

     






    akb tv news 

    11.05.2026


    3/related/default