নিজস্ব প্রতিনিধিঃ
ফের দাম বাড়ল পেট্রোল,
ডিজেলের। এই নিয়ে ১০ দিনের মধ্যে চতুর্থবার দাম বাড়ল জ্বালানি তেলের। কলকাতায়
প্রতি লিটার পেট্রলের দাম বাড়ল ২.৮৭ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ২.৮০
টাকা। বর্তমানে কলকাতায় পেট্রলের লিটার প্রতি নতুন দাম হল ১১৩ টাকা ৫১ পয়সা। ১
লিটার ডিজেল মিলবে ৯৯ টাকা ৮২ পয়সা।পশ্চিমবঙ্গে ভোটপর্বে মেটার পর গত ১৫ মে দেশে
একধাক্কায় প্রায় ৩ টাকা প্রতি লিটার বেড়েছিল পেট্রোলের দাম। এরপর ১৯শে মে আরও ৯০ পয়সা করে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম।
এই ঘটনায় দেশব্যাপী বিতর্ক মাথাচাড়া দিলেও থামেনি কেন্দ্র। গত ২৩শে মে শনিবার ফের
৮৭ পয়সা দাম বাড়ানো হয় পেট্রোলের। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও প্রায় ৩ টাকা
বাড়ানো হয়ল জ্বালানি তেলের দাম। যার জেরে গত ১০ দিনে ৭ টাকার বেশি দামবৃদ্ধি হল
জ্বালানি তেলের। যার জেরে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে ১১৩ টাকা
৫১ পয়সা। এবং লিটার পিছু ডিজেল হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা।
akb tv news
25.05.2026

