আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশ শীর্ষ আদালতের।।AKB TV NEWS

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি ফের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুঃখ প্রকাশও করেছে শীর্ষ আদালত। সোমবার বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ছিল এএনটিএ-কে প্রতিস্থাপিত করার আর্জির মামলা। সেই মামলার শুনানির সময়ই সুপ্রিম কোর্ট জানায়, ”আমরা খুবই দুঃখিত। এনটিএ কোনও শিক্ষাই নেয়নি। NTA-কে নির্দেশ দেওয়া হচ্ছে, যেন তারা ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে গঠিত পর্যবেক্ষণ কমিটির বিষয়ে তাদের অবস্থান উল্লেখ করে একটি হলফনামা দাখিল করে। আমরা প্রাক্তন চেয়ারম্যান ড. কে. রাধাকৃষ্ণনকেও নির্দেশ দিচ্ছি যেন তিনি একটি হলফনামা দাখিল করে জানান যে, উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি—যারা ইতিমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছে—তাদের নির্দেশাবলি যথাযথভাবে প্রতিপালিত হওয়া নিশ্চিত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এই হলফনামাটি ৩ দিনের মধ্যে দাখিল করতে হবে।”উল্লেখ্য, নতুন করে আগামী তেসরা জুন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা করেছে এনটিএ। কিন্তু প্রশ্ন উঠছে, বছর বছর কীভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে? একাধিকবার পরীক্ষা কোনও সমাধান হতে পারে না। নিটের মত কঠিন পরীক্ষা বার বার দেওয়া একজন পরীক্ষার্থীদের জন্য শারীরিক ও  মানসিক হেনস্তার শামিল। নিটের ভিতর থেকে হোক বা অন্য চক্রের মাধ্যমে, ভুক্তভোগী তো পরীক্ষার্থীরাই। প্রথম পরীক্ষাটি বাতিল হওয়ায় ইতিমধ্যে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। গত ২রা মে  ২২ লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেন। এরপর একাধিক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। গত ১৬ই মে রাজস্থানে এক পরীক্ষার্থী প্রদীপ মেঘাওয়ালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।   পরিবারের তরফে দাবি করা হয়, ভালো পরীক্ষা দিয়েছিল সে। ৬৫০ নম্বর পাবে বলে আশা   করেছিল। পরীক্ষা বাতিলের খবর পেয়েই অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এরপরই নিজের জীবন দেয় সে। পরে আরও চার নিট পরীক্ষার্থীর নিজের জীবন দেওয়ার ঘটনা সামনে এসেছে।  

     





    akb tv news 

    25.05.2026


    3/related/default