নিজস্ব প্রতিনিধিঃ
এবার বিনামূল্যে অনলাইন আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI। নতুন বর্ধিত তারিখ করা হয়েছে ২০২৭ সালের ১৪ জুন। এর আগে ওই ডেডলাইন ছিল ২০২৬ সালের ১৪ই জুন। এবার তা একবছর বাড়ানো হল।জানা গেছে, যাঁরা নিজেদের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে নথি আপলোড করতে চান, তাঁরা মাইআধার পোর্টালের মাধ্যমে তা করতে পারবেন। UIDAI চাইছে যাঁরা দীর্ঘদিন নিজেদের নথি আপডেট করেননি, তাঁরা প্রয়োজনীয় আপডেট করে নিন। তবে, এই সুবিধা অর্থাৎ বিনামূল্যে আপডেট করার বিষয়টি কেবলমাত্র অনলাইনেই লভ্য।এদিকে কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, নতুন আধার অ্যাপ চালুর পরই UIDAI আধার কার্ডের ভোলবদলের কথা ভাবছে। গুঞ্জন, নতুন আধার কার্ডে নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং ১২-সংখ্যার আধার নম্বর-সহ সব ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা হবে। তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।
akb tv news
23.05.2026

