আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীর বানী বিদ্যাপীঠ স্কুল ঘুরে দেখলেন মেয়র।।AKB TV NEWS

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধিঃ

    পুর নিগমের প্রতিটি ওয়ার্ড অফিসকে সংস্কার করা এবং যেগুলির জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সেগুলিকে নতুন করে তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে নিগম। ইতিমধ্যেই দশটি নতুন ওয়ার্ড অফিস তৈরি হয়ে গেছে মোট উনিশটি নতুন বাড়ি তৈরি করার পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছে নিগম। পাশাপাশি আরও কিছু ভবনের পরিকল্পনা রয়েছে।শনিবার ১৬ নং ওয়ার্ড অফিস নির্মাণের জন্য রাজধানির বানি বিদ্যাপীঠ স্কুল ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। রামনগরের জলের সমস্যা নিরসনে যে জায়গায় তৈরি হচ্ছে ওভারহেড ট্যাংক তার পাশে ১৬ নং ওয়ার্ড অফিস নির্মাণের জন্য আজ জায়গা স্থির করা হয়। কিছুদিনের মধ্যেই এখানে ১৬ নং ওয়ার্ডের অফিস বাড়ি তৈরির কাজ শুরু হবে বলে জানান মেয়র দীপক মজুমদার।তিনি আরো জানান, তিনতলা বিশিষ্ট এই ভবনটিতে একটি হেলথ সেন্টারও থাকবে। যাতে এই এলাকার জনগণ চিকিৎসা পরিষেবা পেতে সহায়তা হবে।







    akb tv news 

    23.05.2026


     


    3/related/default